
বক্সারের যুদ্ধের গুরুত্ব ও ফলাফল
ভূমিকা : মিরকাশিম, অযোধ্যার নবাব সুজা-উদদৌলা এবং মোগল সম্রাট দ্বিতীয় শাহ্ আলমের মিলিত জোটের সঙ্গে ক্লাইভের ইংরেজ বাহিনীর বক্সারের প্রান্তরে যে যুদ্ধ বাধে তা বক্সারের যুদ্ধ নামে পরিচিত। মিরকাশিমের সেনাপতি মার্কার ও সমরু ইংরেজ সেনাপতি মেজর হেক্টর মনরোর কাছে পরাজিত (১৭৬৪ খ্রি. ২২ অক্টোবর) হলে, ব্রিটিশ শক্তি সুদৃঢ় হয়। এই প্রসঙ্গে জেস স্টিফেন বলেছেন—“ভারতে ব্রিটিশ শক্তির উৎস হিসেবে বক্সারকে গণ্য করা হয়।”
গুরুত্ব: ভারতের ইতিহাসে বক্সারের যুদ্ধের গুরুত্ব অপরিসীম।
[1] ভাগ্য নির্ণায়ক যুদ্ধ : বক্সারের যুদ্ধ ছিল ভারতের ইতিহাসে এক ভাগ্য নির্ণায়ক যুদ্ধ। এই যুদ্ধের ফলাফল যদি ইংরেজদের প্রতিকূলে যেত তাহলে ভারতের ইতিহাস অন্যরকমভাবে লেখা হত। ঐতিহাসিক বিপান চন্দ্রের মতে—“এই যুদ্ধটি ছিল ভারতের ইতিহাসে সর্বাধিক নিষ্পত্তিমূলক নির্ণায়ক” (This was one of the most decisive battles of Indian History’) ।
[2] ঔপনিবেশিক শাসনের দৃঢ়তা : পলাশির যুদ্ধে জিতে কোম্পানি ভারতে ঔপনিবেশিক শাসনের প্রথম ধাপ অতিক্রম করেছিল। কিন্তু বক্সারের যুদ্ধে জিতে কোম্পানি ভারতে ঔপনিবেশিক শাসনকে দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করে।
[3] বাংলায় আধিপত্য প্রতিষ্ঠা : বক্সারের যুদ্ধে বাংলার শেষ স্বাধীনচেতা নবাব মিরকাশিমের পরাজয় ঘটায় ব্রিটিশ শক্তিকে বাধা দেওয়ার মতো আর-কোনো শাসক রইল না, ফলে বাংলায় কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠার পথ নিষ্কণ্টক হল।
[4]উত্তর ভারতে আধিপত্যের সূচনা: বক্সারের যুদ্ধে জিতে কোম্পানি বাংলার আধিপত্যকে দৃঢ় করে উত্তর ভারতের দিকে নজর দেয়। অযোধ্যার নবাব সুজা-উদ্ দৌলা কোম্পানির অনুগত হন এবং নামসর্বস্ব মোগল বাদশা কোম্পানির দয়ার ওপর নির্ভরশীল হয়ে পড়েন। ফলে সমগ্র উত্তর ভারত জুড়ে কোম্পানির আধিপত্যের সূচনা ঘটে। স্যার আলফ্রেড লায়াল (Alfred Lyall)-এর মতে—এই যুদ্ধের ফলে ইংরেজ শক্তি উত্তর ভারতে অনুপ্রবেশ
করতে সক্ষম হয়।

5] আর্থিক লুণ্ঠনের সূচনা: বক্সারের যুদ্ধে জয়লাভের পর বাংলার বাণিজ্য ও অর্থনীতির ওপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠিত হয়। বাংলায় কোম্পানির অবাধ অর্থনৈতিক লুণ্ঠন শুরু হয়। কোম্পানির উচ্চপদস্থ আমলারা নতুন নবাব নজম-উদদৌলার কাছ থেকে পনেরো লক্ষ টাকা উপঢৌকন হিসেবে আদায় করে। এর পাশপাশি যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ অযোধ্যার নবাব সুজা-উদ্ দৌলার কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা
আদায় করা হয়।
[6] দেওয়ানি লাভের ক্ষেত্র : বক্সারের যুদ্ধে চরম প্রাপ্তি হিসেবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও ওড়িশায় দেওয়ানি লাভ করেছিল। দেওয়ানি লাভের ফলে একদিকে বাংলার রাজনীতিতে কোম্পানির কর্তৃত্ব দৃঢ় হয়েছিল, অপরদিকে কোম্পানির আর্থিক স্বাচ্ছল্য বহুগুণ বেড়েছিল।
*উপসংহার: বক্সারের যুদ্ধের পরেই বণিকের মানদণ্ড শাসকের রাজদণ্ডরূপে দেখা দিয়েছিল। বক্সারের যুদ্ধে জেতার পর থেকেই ভারতের ইতিহাসে প্রকৃতপক্ষে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সূচনা হয়। এ প্রসঙ্গে র্যামসে ম্যুর তাঁর ‘Making of British India’-গ্রন্থে লিখেছেন—“বক্সার বাংলার ওপর কোম্পানির শাসন শৃঙ্খলাকে চূড়ান্তভাবে স্থাপন করেছিল” । পলাশীর যুদ্ধ ভারতের শাসকদের দুর্বলতা তুলে ধরেছিল মাত্র কিন্তু বক্সারের যুদ্ধের পরই ব্রিটিশরা ভারতীয় রাজনীতিতে প্রত্যক্ষভাবে অংশগ্রহন করে।
*Topics Covered :
বক্সারের যুদ্ধ কত সালে হয়, বক্সারের যুদ্ধের সময় ইংরেজ সেনাপতি কে ছিলেন, বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন, বক্সারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল, বক্সারের যুদ্ধের কারণ ও ফলাফল class 8, বক্সারের যুদ্ধ কবে হয়েছিল, বক্সারের যুদ্ধের কারণ ও ফলাফল, বক্সারের যুদ্ধের সময় বাংলার গভর্নর কে ছিলেন, বক্সারের যুদ্ধ সংঘটিত হয়েছিল কেন, বক্সারের যুদ্ধ কাদের মধ্যে হয়, বক্সারের যুদ্ধের কারণ, বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল, বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল, বক্সারের যুদ্ধের গুরুত্ব pdf, বক্সারের যুদ্ধ কবে হয়, পলাশীর যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ, পলাশী ও বক্সারের যুদ্ধের কারণ ও ফলাফল, বক্সারের যুদ্ধের গুরুত্ব
*F.A.Q
1. বক্সারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? *উত্তর : মিরকাশিম, অযোধ্যার নবাব সুজা-উদদৌলা এবং মোগল সম্রাট দ্বিতীয় শাহ্ আলমের মিলিত জোটের সঙ্গে ক্লাইভের ইংরেজ বাহিনীর মধ্যে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়েছিল।
2. বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন ? *উত্তর : মিরকাশিম
3. বক্সারের যুদ্ধের সময় ইংরেজ সেনাপতি কে ছিলেন ? *উত্তর : সেনাপতি মেজর হেক্টর মনরো
4.বক্সারের যুদ্ধের সময় বাংলার গভর্নর কে ছিলেন ? *উত্তর : রবার্ট ক্লাইভ
5. বক্সারের যুদ্ধ কাদের মধ্যে হয় / বক্সারের যুদ্ধ কবে হয়েছিল / বক্সারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ? *উত্তর : ১৭৬৪ খ্রি. ২২ অক্টোবর মিরকাশিম, অযোধ্যার নবাব সুজা-উদদৌলা এবং মোগল সম্রাট দ্বিতীয় শাহ্ আলমের মিলিত জোটের সঙ্গে ক্লাইভের ইংরেজ বাহিনীর মধ্যে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়েছিল।